চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাসপাতালগুলিতে করোনা ভাইরাসের (Cooronavirus) আক্রান্ত সন্দেহে বাড়ছে রোগীর ভিড়। এমতাবস্থায় চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালে কর্মরত কর্মীদেরকেও সতর্কতামূলক নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার মধ্যে অন্যতম হল একটি বিশেষ ধরনের পোষাক। এই এককালীন ব্যবহৃত পোশাক এতদিন চাহিদা অনুযায়ী ঠিকঠাক ভাবে বাজারে পাওয়া গেলেও হঠাৎ তার যোগান চাহিদা অনুযায়ী বেড়ে যাওয়ায় সংকটে পড়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তাই সরকারি উদ্যোগে মহেশতলার কারখানায় তৈরি হচ্ছে এপ্রোন, মাস্ক-গ্লাভস। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ২০০ জন শ্রমিক তিনটি কারখানায় সপ্তাহের সাতদিনই, কোনও ছুটি না নিয়ে এই উৎপাদনের কাজে লেগেছেন। বিশেষ করে এই পিপিটি জ্যাকেটের চাহিদা বেড়ে যাওয়ায় ২টি শিফটে উৎপাদন করছেন শ্রমিকরা।
কারখানার কর্নধার হাজি আসরফ আলি মোল্লা যেমনটি আমাদের জানালেন, “চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় এই দ্রব্যাদি নির্মাণের সময় আমরাও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি, তাই এই কারাখানার কর্মরত শ্রমিকরাও মাস্ক, গ্লাভস পড়ে নিজেদের সুরক্ষিত রাখছেন”। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বস্তি পেয়েছে রাজ্যের হাসপাতালগুলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news