Breaking News
Home / TRENDING / “দিলীপ ঘোষের গরু কী এখন বেশি সোনা দিচ্ছে !” কটাক্ষ সোমেনের

“দিলীপ ঘোষের গরু কী এখন বেশি সোনা দিচ্ছে !” কটাক্ষ সোমেনের

নীল রায়। “দিলীপ ঘোষের গরু কি আগের চেয়ে বেশি সোনা দিচ্ছেন !” এভাবেই বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার বাম-কংগ্রেস যৌথ কর্মসূচির পর সন্ধ্যায় একটি টুইট করেন তিনি। সেখানেই তিনি আক্রমণ করেন বিজেপি ও তার রাজ্য সভাপতিকে। এনআরসি (NRC) নিয়ে সম্প্রতি নিজের অবস্থান বদল করেছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। দাবি করেছেন মন্ত্রিসভায় গোটা দেশে এনআরসি প্রক্রিয়া চালু করা নিয়ে কোনও আলোচনা হয়নি। তাঁর বিবৃতি বদলের সঙ্গে সঙ্গেই এ রাজ্যেও দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তাঁর অবস্থান বদল করেছেন এনআরসি প্রসঙ্গে। সেই প্রসঙ্গ টেনে তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

সোমেন মিত্র বলেন, “এটি একটি সুপরিচিত সত্য যে বিবৃতিতে অদলবদল করা বিজেপির পক্ষে কোনও নতুন নয়, তা সে তাদের কর্মী বা শীর্ষ নেতারাই হোক। কিন্তু দিলীপ ঘোষ এক বছর আগে এনআরসি-র প্রসঙ্গে দেওয়া তাঁর বক্তব্য থেকে পিছিয়ে এসেছেন ?” এরপরই তিনি আরও বলেন, “তাঁর গরু কি আগের চেয়ে বেশি ‘সোনা’ দেওয়া শুরু করেছিল?” প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বর্ধমানের রায়নায় এক প্রকাশ্য জনসভায় গরুর দুধে সোনা আছে বলে মন্তব্য করে বিতর্কে জড়ান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে ব্যাপক সমালোচনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়। তাতেও দমে না গিয়ে বরং নিজের তত্ত্বেই অনড় ছিলেন মেদিনীপুরের সাংসদ। এদিন সেই প্রসঙ্গ টেনে রাজ্য বিজেপির সভাপতিকে কটাক্ষ করেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *