ওয়েব ডেস্কঃ
বাংলায় গণতন্ত্রকে হত্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই অভিযোগ তুলতেন বিজেপি নেতারা। এ বার বিজেপি নেতাদের সেই সুর শোনা গেল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির গলায়।
শুক্রবার সাংবাদিকদের ইয়েচুরি বলেন, সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হলেও, একজোট হয়ে মমতার সঙ্গে মঞ্চ শেয়ার করবে না সিপিএম। কারণ বাংলায় গণতন্ত্রের হত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মমতার রাজত্বে ২৭৮ জন সিপিএম কর্মী মারা গিয়েছেন। জামিন অযোগ্য ধারায় এক হাজারের বেশি কর্মীকে নামে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছেন।
লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছে ২২টি এবং বিজেপি পেয়েছে ১৮টি আসন। বামেরা শূন্য হাতেই ব্রাত্য থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের বিরুদ্ধে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধিকরণ ইস্যুতে মমতার পাশে কী থাকবে সিপিএম? এই প্রশ্নের উত্তরে ইয়েচুরির জবাব, মমতার সঙ্গে মঞ্চ শেয়ার করার কোনও প্রশ্নই ওঠে না। কারণ তিনি এবং তাঁর দল বাংলায় গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী। লোকসভা নির্বাচনে মমতার উপর রেগে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছিলেন ১৩০ কোটি ভারতবাসী হিন্দুস্তানী, সেখানে মুসলিমরাও বাদ নন। এ প্রসঙ্গে ইয়েচুরি বলেন, এটা কি করে সম্ভব। এটা সম্ভব নয় যদি তাঁরা হিন্দুত্বকে একটি ধর্ম মনে করেন। এই কথা থেকে মনে হচ্ছে অহিন্দুরা ভারতীয় নন। এটা একটা বিভাজন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news