Breaking News
Home / TRENDING / “সকলের নাগরিকত্ব কেড়ে নেবে সিএএ” দাবি মুখ্যমন্ত্রীর

“সকলের নাগরিকত্ব কেড়ে নেবে সিএএ” দাবি মুখ্যমন্ত্রীর

নীল রায়।

নাগরিক সংশোধনী আইনে ভারতীয়রাই নাকি বিদেশী হয়ে যাবেন ! এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার নৈহাটি উৎসবের উদ্বোধনে বক্তৃতা করতে গিয়ে একথা বলেন তিনি। মমতা বলেন, ”নতুন আইন কী বলছে, জেনে রাখুন। আপনি ছিলেন ভারতবাসী, হয়ে যাবেন বিদেশি। তারপর আবার আপনাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। ওঁরা ওঁদের ইচ্ছে মতো কাউকে  নাগরিকত্ব দেবে, কাউকে দেবে না।” তিনি আরও বলেন, ”রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে। সবাই নাগরিক। ডেমোক্র্যাসি মানে সবাই নাগরিক, রাজা বলে কেউ নেই।”

মুখ্যমন্ত্রী বলেন, ”এ রাজ্যের ক্ষমতায় আছি আমরা। মনে রাখবেন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। মরে যাব, তবু ডিটেনশন ক্যাম্প করতে দেব না। অসমে ডিটেনশন ক্যাম্প হয়েছিল। কারণ, বিজেপি ছিল সরকারে।” সিএএ (CAA) ও এনআরসি (NRC) নিয়ে যদিও, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “নাগরিক সংশোধনী আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নীপিড়তদের নাগরিকত্ব দেওয়ার জন্য।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *