চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের পরীক্ষায় নেগিটিভ রিপোর্ট এল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র সহ তাঁর পরিবারের। বৃহস্পতিবার তাঁর লোয়ার রাউডন ষ্ট্রিটের পাশের ফ্ল্যাটে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ দেখা দেওয়ায় সেলফ আইসোলেশনে চলে গিয়েছিলেন তাঁরা। শনিবার কোভিড পরীক্ষা করান সোমেন মিত্র সহ তাঁর স্ত্রী শিখা ও পুত্র রোহন। রবিবার তাঁদের রিপোর্ট এলে দেখা যায়, তাঁরা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মিত্র পরিবার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই তাঁরা জানতে পারেন করোনা ভাইরাসের সংক্রমণের কথা। সোমেন মিত্রর (Somen Mitra) পাশের ফ্ল্যাটের দুজন কোভিডে আক্রান্ত হাওয়ায় পরিবারের পক্ষ থেকে সেল্ফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমেন পুত্র রোহন মিত্র জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের কোনও উপসর্গ আমাদের শরীরে ছিল না। কিন্তু, সতর্কতাবশত বাবা, মা এবং আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমেন মিত্রের পরিবারের পক্ষ থেকেই কলকাতা পৌর নিগমের কাছে তাদের ফ্ল্যাট স্যানিটাইজ করার অনুরোধ জানানো হয়েছিল। রবিবার তাঁদের ফ্ল্যাট স্যানিটাইজ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মঙ্গলবার বাম-কংগ্রেসের কলকাতার যৌথ কর্মসূচিতে সোমেন মিত্র অংশ নেবেন কিনা তা জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news