Breaking News
Home / TRENDING / ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু ২২ জনের, ফের কড়া লকডাউনের ভাবনা নবান্নের

২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু ২২ জনের, ফের কড়া লকডাউনের ভাবনা নবান্নের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা রাজ্য প্রশাসনকে চিন্তায় ফেলেছে। তাই আবারও কলকাতার বেশকিছু জায়গায় লকডাউনের (Lockdown) করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য প্রশাসন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর (Health Department) যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত অবস্থায় মারা গিয়েছেন ২২ জন। এখনও পর্যন্ত এই সংখ্যাটা সর্বাধিক। আর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২,৯৮৭। এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাস সক্রিয় রয়েছে ৬৯৭৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে মোট ৭৭৯ জনের। পরিসংখ্যান হাতে পাওয়ার পর এই তৎপরতা বেড়েছে নবান্নে।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নবান্ন (Nabanna) থেকে কলকাতার বেশ কিছু জায়গায় করার কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের (KMC) প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “এ নিয়ে বৈঠক হয়েছে। কাল নবান্ন থেকে ঘোষণা হবে।” তিনি বলেন, “পুলিশ প্রশাসন তো আর কলকাতা পুরসভার হাতে নেই। তাই এটা রাজ্য সরকারই ঘোষণা করবে।” তারপর থেকেই ধরে নেওয়া হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় লকডাউন ঘোষণা কেবলমাত্র সময়ের অপেক্ষা। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে এদিন সন্ধ্যায় থেকে বাগবাজার, শরৎ বোস রোড, এলগিন রোড, চক্রবেড়িয়া রোড, জাস্টিস মাধবচন্দ্র রোডের মতো বেশ কিছু রাস্তায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তাই করা হচ্ছে কলকাতার বড় অংশে লকডাউন কার্যকর হচ্ছে। মুখ্যমন্ত্রী চান না করোনা ভাইরাসের সংক্রমণ কোনওভাবেই বৃদ্ধি পাক শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *