Breaking News
Home / TRENDING / মমতার মহাবিপদ হবে বিজেপি, কুড়ি বছর আগে বলেছিলেন সোমেন মিত্র

মমতার মহাবিপদ হবে বিজেপি, কুড়ি বছর আগে বলেছিলেন সোমেন মিত্র

সুমন ভট্টাচার্য :

খাল কেটে কুমির যে আনল, সামলাতে পারবে তো?

প্রশ্নটা শুনে একটু থমকালাম| কিড স্ট্রিটের এম এল এ হোস্টেলে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম,আজ আর মনে নেই| বেরিয়ে আসার সময় দেখি সোমেন মিত্র ঢুকছেন| কলকাতার চাকরিতে ইস্তফা দিয়ে যেহেতু দিল্লি চলে যাব, একবার দেখা করার জন্য আমি দাঁড়িয়ে গেলাম…

কয়েক মাস আগের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস কে সাইনবোর্ডে পরিণত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চমকপ্রদ উত্থান হয়েছে| বিজেপি র সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল ৯ টি আসন জিতেছে| রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কংগ্রেেসের এই লজ্জাজনক হারের দায় নিয়ে সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন|

৯০ এর সেই বিষন্ন বিকেলে এমএলএ হোস্টেলের সামনে আমার সঙ্গে যে সোমেন মিত্র র দেখা হচ্ছে, তিনি হতোদ্যম| দিনের পর দিন মিডিয়ার কাছে তরমুজ, মানে বাইরে সবুজ হলেও ভিতরে লাল অর্থাৎ সিপিএমের দালাল আখ্যা পেতে পেতে বিরক্ত, ক্ষুব্ধ| এবং যেহেতু যে কাগজে আমি তখন চাকরি করতাম, তারাই এই তরমুজ তকমা টাকে তৎকালীন প্রদেশ কংগ্রেসের গায়ে দেগে দিয়েছিল, তাই জানতাম সোমেন দা কংগ্রেসের এই বিপর্যয়ের জন্য আমাদেরই দায়ী করেন| কিড স্ট্রিটের খোলা অলিন্দে দাঁড়িয়ে আমাকে কিছু কটু কথা শুনতে হবে, এমনটাই তাই আশঙ্কা করেছিলাম|

সোমেন মিত্র সেই দিক দিয়ে গেলেন না| বরং যে রাজনৈতিক প্রশ্ন টা তুললেন, সেটাই পরবর্তী কুড়ি বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার ফিরে এসেছে| এবং এখনও প্রাসঙ্গিক…

মমতা যে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে ডেকে আনল, এটা সামলাতে পারবে তো?

বাইশ বছরের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া তৃণমূলনেত্রী যখন সত্যিই বিজেপির চ্যালেঞ্জের জবাব দিতে জেরবার, তখন সোমেন মিত্রের সেদিনের করা প্রশ্ন টা আমাকে ভাবায় বইকি|

এমএলএ হোস্টেলের সামনে দাঁড়িয়ে সোমেন মিত্র বাইশ বছর আগে আমায় যা যা বলেছিলেন, বিজেপি র সঙ্গে সঙ্গে উত্তর ভারতীয় সংস্কৃতির কিসের কিসের অনুপ্রবেশ ঘটবে, তা আমার স্পষ্ট মনে আছে|

আমি দিল্লি চলে যাচ্ছি শুনে বলেছিলেন, তোমার সঙ্গে তো আমার দেখা হতে থাকবে, দেখো আমার কথাগুলো সত্যি হয় কি না…

পরের কুড়ি বছরে যতবার দেখা হয়েছে, সোমেন মিত্রের সঙ্গে আমার যতবার মোলাকত হয়েছে, ওঁর মুখের মিচকি হাসি টা আমায় বিব্রত রেখেছে|

কি যা বলেছিলাম, তাই এক এক করে হচ্ছে তো?? হাসিটা আমাকে যেন সেই কথাটা বলতো….

এমনকি যখন উনি তৃণমূলের সাংসদ,তখনও…জানতাম ওনার রাজনৈতিক বিশ্বাস অন্য জায়গায় গচ্ছিত আছে…

কংগ্রেসে ফিরে এলেন| ২০১৪ র লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে দাঁড়িয়ে বিশ্রী ভাবে হারলেন| চতূর্থ হলেন| নির্বাচনের আগে এবং পরে অনেকবার দেখা হয়েছে| ফল বেরোনোর পর দেখলাম, নিজে চতূর্থ হয়েছেন বলে দুঃখ নেই, বিজেপি দ্বিতীয় হয়েছে সাংঘাতিক ভেঙে পড়েছেন| বারবার বলছেন, এই উত্তর কলকাতা কে তিনি চেনেন না|

তিনি, সোমেন মিত্র, আবাল্যের উত্তর কলকাতার ছোড়দা, তিনি উত্তর কলকাতার ভোটের ধরন দেখে শিহরিত…

বললেন, তোমাকে সেই ৯০ তে কি বলেছিলাম, মনে আছে তো??

আমি হাসলাম…

সোমেন মিত্র আবার বললেন, মমতা তো কোনোরকম গণতন্ত্রে বিশ্বাস করে না, সব ওর চাই…কোনো বিরোধীদের রাজনীতি করতে দেবে না…ওর কপালে তাই বিজেপি ই নাচছে….

পশ্চিমবঙ্গের রাজনীতির এই মোড় বদলে তাই বারবার আমার সোমেন মিত্রের ব্যাখ্যা আরষ বিশ্লেষণ ই মনে পড়েছে…

কিন্তু ২০২১ র সেই নির্বাচনের আগে জুলাই এর এক মধ্যরাতে তিনিই চলে গেলেন…

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *