Breaking News
Home / TRENDING / সোমেন দা মাছ খেতে ভালোবাসত আর ভুতে ভয় পেত

সোমেন দা মাছ খেতে ভালোবাসত আর ভুতে ভয় পেত

আবদুল মান্নান :

সোমেন দা আমার অভিভাবক ছিল। আমার নিজের দাদা ছিল। আমি আমার দাদা কে হারিয়ে ফেললাম। খুব কষ্ট লাগছে।
আমি দিল্লিতে রাজনীতি করতে পারার পিছনে সোমেন দার ভূমিকা গুরুত্বপূর্ণ।আমাকে দিল্লি তে নিয়ে গিয়ে হাতে খড়ি দিয়েছে সোমেন দা। একটা সময় গিয়েছে রাজীব গাঁধীর হেলিকপ্টারে নিজে না উঠে আমাকে উঠিয়ে দিয়েছে। আমাকে সব সময় বলত দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক টা আঠার মতই যেন হয়।একটা মজার ঘটনা হলো একবার আমি, সোমেন দা আর বরকত দা একটি রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলাম ভিন রাজ্যে। সেখানে একটা হোটেলে রাতে উঠেছিলাম। ভুতের ভয়ে সোমেন দা একা থাকবে না। বরকত দা কে বলল, আমি এই হোটেলে থাকবো না, আর যদি থাকি তাহলে দলের সব ছেলেদের নিয়ে আমি থাকবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মাঝ রাতে উঠে দেখি আমার পাশে কেউ নেই। সবাই সোমেন দার সঙ্গে ঘুমোতে চলে গেছে।

খুব ভালো মানুষ ছিল সোমেন দা। আমদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সিপিএমের সঙ্গে জোট করার অন্যতম একজন কাণ্ডারী ছিল।আর যদি খাওয়া দাওয়ার কথা ওঠে, তাহলে বলতেই হবে, মাছ খেতে খুব ভালোবাসত সোমেন দা। আর মাছ ভাজা হলে গরম গরম খেয়ে নিত। তাই আমাদের বাড়িতে আসলেই ভাতের সঙ্গে মাছ থাকবেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *