Breaking News
Home / TRENDING / শেষ যাত্রায় সোমেন মিত্র : বিধান ভবন হয়ে নিথর দেহ যাবে তাঁর কর্মস্থলেও

শেষ যাত্রায় সোমেন মিত্র : বিধান ভবন হয়ে নিথর দেহ যাবে তাঁর কর্মস্থলেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহেও প্রয়াত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে (Somen Mitra) শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুগামীরা। বুধবার গভীর রাতে তাঁর মৃত্যুর পর শোকে বিহ্বল বিধান ভবন। শোকাতুর হৃদয় নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে, প্রয়াত নেতার শেষযাত্রার সূচী প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, এদিন সকাল ৯.৩০ বেলভিউ হাসপাতাল থেকে ৩ নম্বর লোয়ার রডোন স্ট্রিটের নিজ বাসভবন নিয়ে যাওয়া হবে।

সকাল সাড়ে ৯টা নাগাদ বেলভিউ হাসপাতাল থেকে সোমেন মিত্রের মরদেহ আনা হবে বিধান ভবনে। বেলা ১২টা পর্যন্ত সোমেন মিত্রের পার্থিব শরীর রাখা হবে বিধান ভবনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। সাড়ে ১২টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে আধ ঘন্টা শায়িত রাখা হবে তাঁর মরদেহ। সেখান থেকে সোমেন মিত্রের নিথর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বর্তমান ঠিকানা ৩ নং লোয়ার রডন স্ট্রিটে। সেখান থেকে আদি বাড়ি ৪৫ নম্বর আমহাস্ট স্ট্রিটে। আদি বাড়ি থেকে শেষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে সোমেন মিত্রের নিথর দেহ। নিমতলা মহা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। তবে সবকিছুই হবে করোনার স্বাস্থ্যবিধি মেনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *