Breaking News
Home / TRENDING / কেন্দ্র ও রাজ্য সরকারের পরামর্শ মেনে চলুন, করোনা রুখতে আহ্বান সোমেনের

কেন্দ্র ও রাজ্য সরকারের পরামর্শ মেনে চলুন, করোনা রুখতে আহ্বান সোমেনের

চ্যানেল হিন্দুস্তান বুরো।

করোণা ভাইরাসের আক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের করা বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। মঙ্গলবার সংসদে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অশ্বিনী কুমার চৌবে বলেছিলেন, “১৫ মিনিট রোদ পোহালেই হবে না করোনা।” রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী আবার ঠিক উল্টো সুরে সতর্ক করে দিয়েছেন দেশবাসীকে।” কেন্দ্রীয় সরকারের এ হেন দ্বিচারিতাপূর্ণ মন্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র।

সোমেন মিত্র বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়েও বলছি যেভাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের রাজ্যমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের মন্তব্য, শরীরে রোদ্দুর লাগালে উৎপন্ন ভিটামিন -ডি কোভিড ১৯ ভাইরাস-কে রুখতে পারে অথবা বিজেপির নেতাদের গোমূত্র খাওয়ার পরামর্শ সম্পর্কে জাতিকে সঠিক পরামর্শ দিলে আরও খুশি হতাম।”

প্রধানমন্ত্রীর ভাষণকে নিশানা করে তিনি আরও বলেন, “ভারতবর্ষের ৭০ শতাংশ মানুষ গরিবী রেখার কাছে অথবা নিচে আছেন। কাজে যেতে না পারলে তাঁদের পরিবার কিভাবে বাঁচবে, সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকাশ হল না।”
সমালোচনা করেও সোমেন মিত্র বলেছেন, “তবুও আমরা সবাইকে কেন্দ্র এবং রাজ্যের সরকারের সব পরামর্শ মেনে চলতে অনুরোধ করব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *