Breaking News
Home / TRENDING / আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ

আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ

।চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ (Kamalnath)। শুক্রবার আস্থা ভোটের সম্মুখীন হওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন তিনি। সেখানেই গত দেড় বছর মুখ্যমন্ত্রী হিসেবে কি কি কাজ তিনি মধ্যপ্রদেশের জন্য করেছেন তা উল্লেখ করেছেন। বিজেপির ষড়যন্ত্র তাঁর সরকার সংখ্যালঘু হওয়ার কারণে মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন তিনি। দুপুর ১টায় রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন ১৫ মাসের কমলনাথ সরকার।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১১৪টি আসন পায় কংগ্রেস। ২২৮টি আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা যাচ্ছিল সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসন কম। বিএসপি-র দুজন ও সমাজবাদী পার্টির একজন সহ আরও চারজন সমর্থনে সরকার করেছিলেন কমলনাথ। কিন্তু আচমকাই কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তার অনুগামী বিধায়করাও দল ছাড়েন। ২২ কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে একজন বিজেপি বিধায়ক পদত্যাগ করা সংখ্যাগরিষ্ঠতা ১০৩-এ নেমে এসেছে। আর বিধায়কদের পদত্যাগের ফলে কংগ্রেস নেমে গিয়েছে ৯২-এ। এই বিরাট অন্তর কমলনাথের পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। স্বাভাবিকভাবেই আস্থা ভোটের আগে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ বিধায়কের ইস্তফার পরেই মধ্যপ্রদেশে কমল নাথ সরকারে সঙ্কট দেখা দিয়েছিল। তার জেরে ১৪ মার্চ সোমবার আস্থা ভোটের নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বিধানসভার অধিবেশন ২৬ দিনের জন্য পিছিয়ে দেন স্পিকার। তার পরেই এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *