Breaking News
Home / TRENDING / আজ বিকেল পাঁচটায় মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি কমলনাথের সরকার

আজ বিকেল পাঁচটায় মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি কমলনাথের সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ বিকেল পাঁচটায় মধ্যপ্রদেশ বিধানসভা কমলনাথ (Kamalnath) সরকার মুখোমুখি হবে আস্থাভোটের। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ বিধায়কের ইস্তফার পরেই মধ্যপ্রদেশে কমল নাথ সরকারে সঙ্কট দেখা দিয়েছিল। তার জেরে ১৪ মার্চ সোমবার আস্থা ভোটের নির্দেশ দেন রাজ্যপাল। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বিধানসভার অধিবেশন ২৬ দিনের জন্য পিছিয়ে দেন স্পিকার। তার পরেই এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানিতে কংগ্রেসের অভিযোগ, ওই বিধায়কদের জোর করে আটকে রাখা হয়েছে। বিজেপির পাল্টা দাবি, ভোপালে গেলেই জোর-জবরদস্তি করে বা টাকার লোভ দেখিয়ে ওই বিধায়কদের দলে টেনে নেবে কংগ্রেস। ওই বিধায়করাও স্পিকারের সঙ্গে দেখা করতে নারাজ। তবে যাবতীয় জল্পনা আজ বিকেলে অবসান হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। করোনা ভাইরাসের আতঙ্কে যখন সারাদেশ চিন্তিত, সেই সময় মধ্যপ্রদেশে সরগরম রাজ্য রাজনীতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *