নীল রায়:
মমতার সংখ্যালঘু নীতিকে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার কলকাতা প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলায় কংগ্রেসের শাসনকালের নানা পরিসংখ্যান দিয়ে মমতাকে তোপ দাগলেন সোমেন। প্রদেশ সভাপতি জানান, মাত্র ৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থশংকর রায়। সেই জমানায় গুরুত্বপূর্ণ চারটি দফতরের মন্ত্রী ছিলেন মুসলমান। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের জমানায় সংখ্যালঘু মন্ত্রী রয়েছেন নামকাওয়াস্তে। সোমেন বলেন ‘সংখ্যালঘু মন্ত্রী করা হয়েছে গিয়াসউদ্দিন মোল্লাকে অথচ তাঁর কোনও কাজ নেই। চুপ করে বসে আছে সংখ্যালঘু মন্ত্রী।’
সিদ্ধার্থশংকর রায়ের জমানায় সরকারি চাকরিতে ১২% সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারি কাজে সংখ্যালঘুদের সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। সংখ্যালঘু ভোট পেতে সরকারি কোষাগার থেকে কারি কারি টাকা খরচ করে বিজ্ঞাপন করে সংখ্যালঘুদের মিথ্যে বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি এহেন আক্রমণের মুখে পড়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলা শাসক দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news