প্রসেনজিৎ মাহাতো:
আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাজে গোটা ময়দান ক্ষুব্ধ। প্রাক্তন ফুটবলাররা মেনে নিতে পারছেন না প্রসূনের এ হেন অন্যায়। মোহনবাগানের জার্সি পরিয়ে একদল যুবক হেঁটেছে প্রসূনের নির্বাচনী প্রচারে। তা নিয়ে প্রাক্তন ফুটবলাররা মুখ খুললেও বাগানের শীর্ষকর্তারা সেভাবে কিছু বলতে চাইছেন না। কিন্তু মুখ খুলেছেন বাগানের ফুটবল সচিব স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি কেন এরকম করলেন বুঝতে পারছি না। আমার মনে হয়, মোহনবাগান জার্সি পরিয়ে হাঁটানো এটা খুবই লজ্জাজনক কাজ হয়েছে। ভোটে জেতার জন্য মোহনবাগানকে ব্যবহার করার কোনও মানে হয় না। মোহনবাগানের লাখ লাখ সমর্থক। মোহনবাগানের আবেগকে নিয়ে খেলা কখনও কাম্য নয়।’
স্বপনের মতে, এতদিন এত নেতা মন্ত্রী ভোটে দাঁড়িয়েছেন। জিতেছেন। এরকম বাগানের জার্সি পরিয়ে ভোটে প্রচার এই প্রথম। ‘উনি বড় ফুটবলার ছিলেন মানছি, তা বলে মোহনবাগানকে ব্যবহার করতে পারেন না। উনি শুনেছি, নির্বাচনী প্রচারে বল জাগলিং-ও করেন। সে নয় ঠিক আছে। মোহনবাগানকে ব্যবহার করতে গেলেন কেন? ওনাকে জবাব দিতেই হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news