Breaking News
Home / TRENDING / উঠে দাঁড়ালেন সোমেন মিত্র, বামেদের চাপে মাথা নোয়ালেন না ছোটদা

উঠে দাঁড়ালেন সোমেন মিত্র, বামেদের চাপে মাথা নোয়ালেন না ছোটদা

নীল রায়

উঠে দাঁড়ালেন সোমেন মিত্র, বামেদের চাপে মাথা নোয়ালেন না ছোটদা। হাই কমান্ডের মুখের ওপরেই সাফ জানিয়ে দিলেন, মুর্শিদাবাদ বা রায়গঞ্জ, কোনও আসনই ছাড়া যাবে না সিপিআইএমকে। বুধবার এআইসিসি সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বাংলার জোট নিয়ে কথা বলতে দিল্লি গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এতদিন বাংলা কংগ্রেসের রীতি ছিল, চুপচাপ হাই কমান্ডের নির্দেশ মেনে নেওয়া। কিন্তু এবার সেই পথে না হেঁটে, ছোড়দা দলের শীর্ষ নেতাকে নিজের মত জানিয়ে দেন। তাও আবার যুক্তি সহকারে। দু’জনের বৈঠক শেষে সোমেন বলেন, “প্রদেশ কংগ্রেসের অবস্থান স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতিকে। সেই অবস্থান হল, রায়গঞ্জ আর মুর্শিদাবাদ কোনওভাবেই ছাড়া যাবে না সিপিআইএমকে।”

কার্যত সোজাসুজি এআইসিসিকে ও ঘুরপথে সিপিআইএম নেতৃত্বকে বার্তা দিলেন সোমেন মিত্র। সূত্রের খবর, সোমেনের কথা শুনেছেন রাহুল, এবার কথা বলবেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। এদিন রাহুলের দূত হিসেবে সীতারাম ইয়েচুরির বাসভবনে যাচ্ছেন গৌরব গগৈ। এবিষয়ে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে চলেছে দু’দলের হাই কমান্ড।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *