তীর্থ মাহাতো
কুলদীপ যাদবকে নিয়ে প্রশংসায় প্রাক্তনরা।
হায়দরাবাদে কুলদীপের জন্যই সিরিজ ২–০ করা গেল। এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। তঁার কথায়, কত সহজে ব্যাটসম্যানদের সব কৃতিত্ব আমরা দিয়ে ফেলি। কিন্তু, বোলাররা অনেক পরিশ্রম করে। ৫০ ওভারের ফর্মাটে ব্যাটসম্যানদেরই সব কৃতিত্ব দেওয়া হয়। বোলাররা এতে কষ্ট পায়। এটা ঠিক নয়। এই সিরিজে কুলদীপ দুর্দান্ত ফর্মে রয়েছে। তবু বিরাট, শঙ্করকে নিয়েই চর্চা চলছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ১০০ রান দিয়ে পঁাচ উইকেট নিয়েছেন কুলদীপ। এটা সহজ নয়। কুলদীপ আউট করেন ফিঞ্চ, ম্।আক্সওয়েল, অ্যালেক্স কারের উইকেট। টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকার পর একদিনের সিরিজে ছন্দে রয়েছেন তিনি। বিরাটের বড় অস্ত্র হয়ে উঠেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news