ওয়েব ডেক্সঃ
বলিউড থেকে হলিউড সব জায়গায় আমরা জানি, প্রিয়াঙ্কা চোপড়া একজন অভিনেত্রী। কিন্তু তিনি শুধু অভিনেত্রী নন, একজন বড় মাপের ব্যবসায়ীও। একথা বলেন, অ্যামাজন স্টুডিওর প্রধান জেনিফার সলক। তিনি বলেন, “প্রিয়াঙ্কা একটি প্রজেক্টে অ্যামাজন স্টুডিওর সঙ্গে কাজ করবেন, যা শীঘ্রই ঘোষণা করা হবে।”
অ্যামাজন প্রাইম ভিডিওতে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন প্রিয়াঙ্কা, যেখানে থাকবে নিক জোনাসের গান। এ প্রসঙ্গে সলক বলেন, “আমি প্রিয়াংকার মাধ্যমে নিককে দেখেছি এবং তারা আমাকে ভিডিও পাঠিয়েছে। আমরা প্রিয়াঙ্কার সাথে কাজ করছি, যা আমরা এখানে ঘোষণা করিনি।”
পিটিআইয়ের এক সাক্ষাৎকারে সলক বলেন, “আমি প্রিয়াঙ্কার কাজকে ভালোবাসি। তাঁর অনেক অসাধারণ ধারণা আছে। এবং তিনি বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহ দেখিয়েছেন। যেমন, আনস্ক্রিপটেড শো, সমাজের বিভিন্ন ধরনের শো থেকে বড় নাটক, কমেডি সবকিছুতেই তিনি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমি মনে করি তিনি হচ্ছেন একজন দুর্দান্ত ব্যবসায়ী। আপনারা আমাদেরকে খুব শ্রীঘই দেখতে পাবেন এবং তার সঙ্গে আমরা অনেক কাজ করব।”
তিনি আরও বলেন, “যারা ডকুমেন্টারি ব্যান্ড তৈরী করেন, সেই সব মানুষের জীবনধারণের একটা ব্যক্তিগত অদৃশ্য চেহারা এই প্রজেক্টে তুলে আনব আমরা। যা ২০১৩ সালে ভেঙে গিয়েছিল।
প্রসঙ্গত, ৬ বছর পর গত সপ্তাহে কেভিন, জো এবং নিক জোনাসের ‘সাকার’ গানটি মুক্তি পেয়েছে। ট্রাকের ঐ ভিডিওটিতে ড্যানিয়েল ডেলেসা, সোফি টার্নার এবং প্রিয়াঙ্কা চোপড়া এই তিনজন মানুষের ব্যক্তিগত জীবনকে তুলে ধরা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news