Breaking News
Home / TRENDING / সিবিআই-এর গৃহযুদ্ধে লাভবান হবে তৃণমূল: সোমেন মিত্র

সিবিআই-এর গৃহযুদ্ধে লাভবান হবে তৃণমূল: সোমেন মিত্র

নীল বণিক:

সিবিআই-এর গৃহযুদ্ধে তৃণমূলের লাভ দেখছেন সোমেন মিত্র। তিনি জানান, নারদা, সারধা সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেশ কিছু সময় নারদা ও সারধা নিয়ে সিবিআই চুপ থাকলেও সম্প্রতি ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেছিল বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। কিন্তু বর্তমানে সিবিআই-এর অচল অবস্থায় লাভ হল তৃণমূলের।

সোমেন মিত্র মনে করেন গৃহযুদ্ধের জন্য সিজিও কমপ্লেক্সের কর্তারাও এখন হাত গুটিয়ে বসে থাকবেন। তাতে নারদা ও সারধার তদন্ত গতি ধাক্কা খাবে। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের এই গৃহযুদ্ধে লোকসভা ভোটের আগে সব থেকে বেশি লাভবান হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রসঙ্গত সুপ্রীম কোর্টের রায়েও এদিন এমন ইঙ্গিত মিলেছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে অন্তবর্তীকালীন সিবিআই-এর ডিরেক্টার নাগেশ্বর রাও তদন্ত করতে পারবেন। তবে নীতিনির্ধারন বা সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা থাকবে না তাঁর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *