নিজস্ব সংবাদদাতা:
পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর : সাড়ে তিন বছরের ছেলে ও মায়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের মাসুমচক গ্রামের। স্বামী তরুণ দে বাড়িতে ছিল না তখন। সেই সময় ছেলে ধ্রুবজ্যোতিকে (৩) শ্বাসরোধ করে হত্যা করে গলায় দড়ি দিলেন স্ত্রী সরস্বতী (৩৩)।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। জানা গেছে সরস্বতীর দীর্ঘ শারীরিক অসুস্থতা ছিলে। সেই সঙ্গে ছিল কিছু মানসিক সমস্যা। সেই কারণে তার চিকিৎসাও চলছিল। শুক্রবার সকালে স্বামী মেদিনীপুর শহরে ওষুধ আনতে গেলে এই ঘটনা ঘটায় স্ত্রী। পারিবারিক কোনও বিবাদের কথা জানা যায়নি। দুটি মৃতদেহকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news