নিজস্ব সংবাদদাতা:
মৃত্যুপথেও ফিরে আসার আশা জাগিয়েছিলেন তিনি। কারণ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল (যেখানে চিকিৎসাধীন ছিলেন) তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতার মৃত্যু ঘোষণা করলেও পারিবারিক চিকিৎসক অন্যরকম জানান। তিনি বলেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় জীবিত। বরং কোমায় আচ্ছন্ন। তাঁর মতে পঙ্কজের নারী ও হৃদস্পন্দন পেয়েছেন তিনি। যা নিজে টের পাওয়ার পর আরও দুজনকে দিয়ে পরীক্ষা করান। যারাও পারিবারিক চিকিৎসকের হ্যাঁতে হ্যাঁ মেলান। এরপর তড়িঘড়ি ফের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পঙ্কজকে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর শোকসংবাদই মিলল। সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দিলেন প্রয়াত হয়েছেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, প্রথমবার মৃত্যুসংবাদ জানাজানি হতেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে শোকপ্রকাশ করেন। প্রয়াত তৃণমূল নেতার পরিবারকে সমবেদনা জানান তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও গভীর শোকপ্রকাশ করেন পঙ্কজের প্রয়াণে। এরপরই পারিবারিক চিকিৎসকের কথায় তৈরি হয়েছিল সংশয়। কিন্তু শেষরক্ষা হল না। যাওয়ার পথে আশা জাগিয়েও চিরনিদ্রায় গেলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news