Breaking News
Home / TRENDING / রাজ্যসভা ভোট : মনোনয়নে ত্রুটি মৌসম-দিনেশের

রাজ্যসভা ভোট : মনোনয়নে ত্রুটি মৌসম-দিনেশের

নিজস্ব প্রতিনিধি।‌

রাজ্যসভা (Rajyasabha) নির্বাচনে মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ল তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর ও তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের (Dinesh Bajaj)। সোমবার ছিল রাজ্যসভা নির্বাচনেরি স্ক্রুটিনি পর্ব। সেখানে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও বাম কংগ্রেসের জোট প্রার্থী বিকাশ ভট্টাচার্যের মনোনয়ন বৈধতা পেয়েছে। কিন্তু ত্রুটি দেখা দিয়েছে মৌসম নূর (Mausam Noor) ও দীনেশ বাজাজের ক্ষেত্রে।

এ প্রসঙ্গে জানা গিয়েছে, মৌসম বেনজির নুরের পাসপোর্ট ও নির্বাচন মনোনয়ন দেওয়া নামের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাছাড়া তাঁর নামে থাকা বেশ কিছু মামলার উল্লেখ তিনি নিজের জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেননি। উল্লেখ করেননি তাঁর নামে থাকা বেশকিছু সম্পত্তির। দীনেশ বাজাজের ক্ষেত্রে যে হলফনামা জমা পড়েছে তাতে নেই কোনও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর। মঙ্গলবার বিধানসভায় শুনানির জন্য এই দুই প্রার্থীকে ডাকা হয়েছে।

যদিও, নির্বাচনী বিধি বলছে কোনো কারণে মৌসমের মনোনয়ন বাতিল হলেও, তাঁর কাছে ফের মনোনয়ন দাখিলের সুযোগ থাকবে। সেক্ষেত্রে দিনেশ বাজাজের মনোনয়ন বাতিল হলেই তিনি এই সুযোগ পাবেন। কিন্তু, দিনেশ বাজাজের মনোনয়ন যদি বাতিল হয় তবেই ফের মনোনয়নের সুযোগ পাবেন বরকৎ গনিখান চৌধুরীর ভাগ্নি। এখন অবশ্য ভাগ্য সুতোয় ঝুলছে দিনেশ – মৌসমের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *