নিজস্ব প্রতিনিধি।
কয়েকদিন আগে দিল্লিতে গোমূত্রের পার্টি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। এবার কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে হুগলীর ডানকুনিতে রাস্তায় গরুর মূত্র বিক্রি হচ্ছে। গোমূত্রের মূল্য ৪০০ টাকা ও গোবর ৫০০ টাকা। যারা বিক্রি করছেন তাদের দাবি, যেভাবে করোনা ভাইরাস বিশ্ব জুড়ে মহামারীর রুপ নিয়েছে। তাতে আমাদের দেশে একটি হলেও কম প্রভাব পড়েছে। তার কারণ গরু ও গোমূত্র আছে বলে।

তাদের আরও দাবি, এই গোমূত্র পান করলে করোনা ভাইরাস থেকে অনেকটাই দূরে থাকা যাবে। ভিড় জমছে এই গোমূত্র কেনার জন্যও, যারা কিনছেন তাদের বক্তব্য, বিক্রি হচ্ছিলো তাই কিনলাম জানি না সত্যি কাজ হবে কিনা। যদিও এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি (BJP) সভাপতি শ্যামল বসু।তিনি বলেন, “আমাদের রোগ হলে যেই ডাক্তার কে বিশ্বাস করি তাঁর কাছে গেলেই আমাদের অনেকটা রোগ সেরে যায়।” তাঁর থেকেও বড়ো কথা, আমাদের অনেক মূল্যবান ওষুধ বানাতে গোমূত্রের প্রয়োজন হয়।” এই গোমূত্র বিক্রির ঘটনায় তৃনমুল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “যদি গোমূত্র খেয়ে মানুষের শরীর ভালো হয়ে যেত তাহলে এতো পড়াশোনা করে কেউ ডাক্তার হতেন না। আর কেউ ডাক্তারের কাছেও যেতেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news