Breaking News
Home / TRENDING / রাস্তায় চললেই চার্জ হবে গাড়ি, চিনের নয়া প্রযুক্তিতে তাজ্জব দুনিয়া

রাস্তায় চললেই চার্জ হবে গাড়ি, চিনের নয়া প্রযুক্তিতে তাজ্জব দুনিয়া

ওয়েব ডেস্কঃ

সৌরবিদ্যুৎ চালিত ট্রেন কিংবা সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম আমাদের সকলেরই শোনা। কিন্তু সৌর বিদ্যুৎ চালিত রাস্তা কখনও শুনেছেন? বিষয়টি নিশ্চয় আপনাদের কাছে একেবারেই অপরিচিত। প্রতিবেশী দেশ চিনেই তৈরি হয়েছে এমন একটি রাস্তা। পেট্রোল কিংবা ডিজেলের প্রয়োজন নেই! রাস্তায় চলতে চলতেই গাড়িতে এবার চার্জ হবে। কারণ রাস্তাই এবার আস্ত একটি ওয়ারলেস চার্জারের কাজ করবে।
শুধু গাড়িই নয় এই সোলার রাস্তার উপর যেকোনও ইলেক্ট্রিক যানই চার্জ দেওয়া সম্ভব। এমনকি ড্রোনের সেন্সরও চার্জ দেওয়া যাবে এই সোলার রাস্তায়।
চিনের শানদং এলাকায় এই সোলার পাওয়ার হাইওয়েটি তৈরি হয়েছে। বিশ্বে এই প্রথম এই ধরণের রাস্তা তৈরি হয়েছে। চিনের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি এই বিশেষ হাইওয়ে। এই হাইওয়েটির উদ্বোধন অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে গাড়ি চালানো হয়। আর সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে চিন।
তবে, গাড়ি যাতায়াতের জন্য যাতে রাস্তার কোনও ক্ষতি না হয় সেই কারণে সোলার প্যানেলের উপরে রয়েছে কংক্রিটের তৈরি একটি পাতলা শিট। সূর্যের আলোয় ওই সোলার প্ল্যান্টে ইলেকট্রিক তৈরি হবে। ওই সোলার পাত থেকে স্বয়ংক্রিয় ভাবে গাড়িতে সেই বিদ্যুৎ চলে যাবে।
এই সোলার প্লেটটিতে রয়েছে তিনটি লেয়ার। একেবারে নীচের লেয়ারটিতে রয়েছে একটি বিশেষ পাত যা জলীয় বাষ্পের হাত থেকে ওই সোলার প্লেটটিকে রক্ষা করবে সোলার। আর একদম উপরের লেয়ারটি যেকোন ক্ষতির থেকে রক্ষা করবে। মাঝের লেয়ারটিতেই সূর্যরশ্মি থেকে বিদ্যুৎ তৈরি হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *