Breaking News
Home / TRENDING / এক মরশুমে তৃতীয়বার বানভাসি মুম্বাই, রবিবার অবধি জারি লাল সতর্কতা

এক মরশুমে তৃতীয়বার বানভাসি মুম্বাই, রবিবার অবধি জারি লাল সতর্কতা

ওয়েব ডেস্ক:

এক মরসুমে এই তৃতীয়বার বানভাসি মুম্বাই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই নয়া বিপর্যয়।শনিবারের পর রবিবারও মুম্বই, ঠাণে, পালঘর, নবী মুম্বই অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন। মুম্বইয়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। শুধু মুম্বই-ই নয়, সমগ্র পশ্চিম ও মধ্য মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। বড়সড় বিপত্তি ঠেকাতে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে। এদিকে শনিবার সকাল থেকেই ফের জলমগ্ন মুম্বই।

জানা গিয়েছে, ঠাণেতে একজন বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। অন্যদিকে মুম্ব্রা অঞ্চলে একটি বেকারির দোকানের ছাদের একাংশ ভেঙে পড়ায় গুরুতর জখম হয়েছেন একজন। ঠাণের সব স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রায়গড়ে প্রবল বৃষ্টিতে শনিবার ভোরে মৌজে ধমনদেবী গ্রামের কাছে ধস নেমে বন্ধ মুম্বই-গোয়া রাজ্য সড়ক। শুক্রবার জোগেশ্বরী শহরতলি প্রবল বৃষ্টিতে চলে গিয়েছে জলের তলায়। ডুবে গিয়েছে ওয়েস্টার্ন এক্সপ্রেস সড়ক। পুনে জেলার পালঘর-বৌসর সড়ক দিয়ে প্রায় নদী বইছে।

এছাড়াও রাজ্য মহারাষ্ট্র ও শহর মুম্বাইয়ের বহু রাস্তা কার্যত স্তব্ধ হয় গিয়েছে। সব মিলিয়ে বিপর্যস্ত বাণিজ্যনগর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *