ওয়েব ডেস্কঃ
ভয়ঙ্কর অবস্থায় গ্রিনল্যান্ড। ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ ফলে চলতি বছর বহুবার গলে গেছে গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার। উত্তর আমেরিকার এই দেশে একদিনেই গলে গিয়েছে ১১ বিলিয়ন বরফ।
চাঞ্চল্যকর এই ঘটনা গত বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। তবে গ্রিনল্যান্ডে এমন ঘটনা আশ্চর্যের নয়। সাধারণত গরমকালেই গ্রিনল্যান্ডের বরফ গলে যায়। এই বছর মে’র শেষের দিকে বরফ গলতে শুরু করে। বিগত চার মাস ধরে গলছে বরফ। গলে যাওয়া বরফের পরিমাণ ৪৪ মিলিয়ন অলিম্পিক সুইমিং পুলের সমান।
বিজ্ঞানীরা বলছেন, গ্রীষ্মের এই মরশুমে বরফ গলে জলে পরিণত হয়েছে। মে’র শেষ দিক থেকেই গলতে শুরু করে বরফ। দ্যানিশ মেটেওরোলজিক্যাল ইন্সটিটিউটের আবহাওয়া বিজ্ঞানী রুথ মেলটিং জানিয়েছেন, গত জুলাই-এ গ্রিনল্যান্ডে ১৯৭ বিলিয়ন টন বরফ গলে গিয়েছে। যা ৮০ মিলিয়ন অলিম্পিক সুইমিং পুলের সমান।
ইউরোপে শেষ সপ্তাহে বয়ে এসেছে হিট ওয়েভ। চলতি বছরে গড়ে মাসে ৬০ থেকে ৭০ বিলিয়ন টন বরফ গলেছে। বিজ্ঞানীরা বলছেন, ১৯৫৯ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বরফ গলেছে এই বছর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news