Breaking News
Home / TRENDING / ‘সোশ্যাল ডিসটেনসিং’ নিয়ে কড়া হচ্ছে পুলিশ প্রশাসন

‘সোশ্যাল ডিসটেনসিং’ নিয়ে কড়া হচ্ছে পুলিশ প্রশাসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গত শুক্রবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া ও কলকাতার বেশকিছু এলাকাকে স্পর্শ কাতর হিসেবে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি লকডাউন কার্যকর করতে প্রয়োজনে সশস্ত্রবাহিনী নামবে, এমনটাই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। আর তারপরই লকডাউন কার্যকর করতে রীতিমত কঠোর ভূমিকাতে দেখা যাচ্ছে প্রশাসনকে। এমনকি বেশ কিছু বাজার এলাকাগুলিতে জমায়েত হঠাতে রাস্তায় নামছেন খোদ লালবাজারের উচ্চপদস্থ পুলিশকর্তারা।

সোমবার প্রগতি ময়দান থানার তত্ত্বাবধানে কলকাতা পুলিশের (Kolkata Police) কমব্যাট ফোর্স ধাপা রোড এলাকার মাঠপুকুর বাজারে টহলদারি চালায়। সশস্ত্র বাহিনী দেখামাত্রই বাজারে “সোশ্যাল ডিসটেনসিং” (Social Distancing) মেনে রীতিমত সাবধান সাধারণ মানুষ। অন্যদিকে এদিন যদুবাবুর বাজার পরিদর্শনে যান জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সাউথ মিরাজ খালিদ। বাজার করতে আসা সাধারণ মানুষকে সামাজিক বজায় রেখে চলতে বলার পাশাপাশি বিক্রেতাদের তারা মাস্ক পড়তে ও দোকানের সামনে অযথা ভিড় জমতে না দেওয়ার নির্দেশ দেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লকডাউনের দ্বিতীয় পর্যায় প্রশাসনিক নজরদারি কড়াকড়ি করতে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের এমন তৎপরতায় রীতিমত তটস্থ বিক্রেতা থেকে বাজার করতে আসা সাধারণ মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *