চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় লকডাউনের শর্ত যে ঠিক মত মানা হচ্ছে না। তাই নিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। কিন্তু তারপরেও রাজ্যের ভূমিকায় সন্তোষজনক নয় বলেই জেনেছে অমিত শাহের মন্ত্রাণালয়। তাই এবার পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার নবান্নে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তিন দিনের মধ্যে কেন্দ্রের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসবে। তাঁরাই পরিস্থিতি খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রালয়ে রিপোর্ট দেবেন।
Situation especially serious in Indore (MP); Mumbai & Pune (Maharashtra); Jaipur (Rajasthan); and Kolkata, Howrah, Medinipur East, 24 Parganas North, Darjeeling, Kalimpong & Jalpaiguri (West Bengal)@PMOIndia @HMOIndia @MoHFW_INDIA
— PIB – Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 20, 2020
কেন্দ্রীয় সরকার জেনেছে লকডাউন পালনে পশ্চিমবঙ্গের সাতটি জেলা নিয়ে সমস্যা রয়েছে। কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। তাই বিপর্যয় মোকাবিলা আইনের ৩৫ (১), ৩৫ (২), ৩৫ (২) (এ), ৩৫ (২) (ই) এবং ৩৫ (২) (আই) ধারা অনুযায়ী কেন্দ্রের অধিকার প্রয়োগ করে আন্তঃমন্ত্রক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুটি প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র। তারা ওই সাত জেলার পরিস্থিতি ঘুরে খতিয়ে দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক লকডাউনের শর্ত সেখানে ঠিক মতো পালিত হচ্ছে কিনা তা প্রতিনিধি দলের সদস্যরা খতিয়ে দেখবেন। সেই সঙ্গে দেখবেন, সেখানে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ কেমন হচ্ছে, মানুষ সোশাল ডিস্টেন্সিং মানছে কিনা, রাস্তায় লোকজনের যাতায়াত কেমন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news