চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনিতে তিন সন্ন্যাসীর মৃত্যুর ঘটনায় রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। রবিবার এই ঘটনার প্রতিবাদে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnabish) কাঠগড়ায় তুলেছেন উদ্ভব ঠাকরে (Uddhavb Thakrey) প্রশাসনকে। তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রে আইনের শাসন ভেঙে পড়েছে। পালঘরের ঘটনা তারই প্রমাণ। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। এরপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন, পালঘরের ঘটনায় কোনও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হলে তাঁর প্রশাসন ব্যবস্থা নেবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শিবসেনা বনাম বিজেপির দ্বন্দ্ব এই করোনা আবহে ফের প্রকাশ্যে এসে পড়েছে।
मुंबईसे सूरत जानेवाले ३ लोगों की पालघर में हुई हत्या के बाद मेरे आदेश से इस हत्याकांड में शामिल १०१ लोगों को पुलिस हिरासत में लिया गया है। साथ ही उच्च स्तरीय जांच के आदेश भी दिए गए हैं। इस घटना को विवादास्पद बनाकर समाज में दरार बनाने वालों पर भी पुलिस नज़र रखेगी।#LawAndOrder
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 19, 2020
স্বরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ টুইট করে বলেছেন, “পালঘরের গণপিটুনির ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত করছে মহারাষ্ট্র সরকার। ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কোনও অপপ্রচার করেন তারপরেও নজর রাখা হচ্ছে।” প্রসঙ্গত, এই টুইটেই ভাব থাকলে সরকারের ওপর তৈরি হওয়া চাপের কথা প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। এরপরেই সুর চড়িয়েছে বিজেপি। মুম্বই বিজেপির (BJP) সাধারণ সম্পাদক অমরজিৎ মিশ্র বলেছেন, “ঘটনার সময় পুলিশের ভূমিকা ছিল কার্যত দর্শকের মত। অভিযুক্তদের যেমন শাস্তি দাবী করছি আমরা। পাশাপাশি ঘটনার সময় নিষ্ক্রিয় থাকা পুলিশকর্মীদের বরখাস্তের দাবি জানাচ্ছি।” বিজেপি এই ঘটনা প্রসঙ্গে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকারকে আক্রমণের কোনও সুযোগ হাতছাড়া করতে নারাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news