Breaking News
Home / TRENDING / খাবার পাত্রে সাপ, অসুস্থ ৫০, বেশিরভাগ শিশু ও মহিলা

খাবার পাত্রে সাপ, অসুস্থ ৫০, বেশিরভাগ শিশু ও মহিলা

নিজস্ব প্রতিনিধি: খাবার রাখার পাত্রে ছিল মৃত সাপ। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫০ জন। এঁদের বেশির ভাগই মহিলা এবং শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ওড়িশার দেউলি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, এদিন গ্রামে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের পর বাসন পরিষ্কার করতে গিয়ে দেখা যায় তার মধ্যে একটি বিষাক্ত সাপের মৃতদেহ পড়ে রয়েছে।আতঙ্কিত হয়ে ওঠেন নিমন্ত্রিতরা।

ততক্ষণে বাচ্চারা অসুস্থ হতে শুরু করেছে। এরপর মহিলা এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *