নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ঔরঙ্গাবাদের এক ট্রাভেল এজেন্ট।
মহম্মদ শাহাব নামে ওই ব্যক্তির অভিযোগ, আজাহারউদ্দিনের ব্যক্তিগত সচিবের কথায় আজাহারউদ্দিন এবং আরও কয়েকজনের নামে ২০.৯৬ লাখ টাকার প্লেনের টিকিট কাটেন তিনি। তাঁকে বারবার বলা হয়েছিল অনলাইনে টিকিটের টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু বহুবার অনুরোধের পরেও টাকা ফেরৎ দেওয়া হয়নি।
আজাহারউদ্দিন অবশ্য প্রতারণার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে ওই ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news