ওয়েব ডেস্ক :
কী কাণ্ড রে বাবা! চিপসের কৌটোয় সাপ! কৌটো খুলতেই বেরিয়ে পড়লো আস্ত একটা কিং কোবরা। দেখলেই ভয়ে গা শিউরে ওঠে! তাও কিনা খাবার প্যাকেটের ভিতর।

হ্যাঁ, এমনই ঘটেছে অ্যাঞ্জেলেসে। এক ব্যক্তি এভাবেই চিপসের প্যাকেটে পাচার করছিলেন বিষধর এই সাপ।
বছর ৩৪-এর রোড্রিগো ফ্রান্সও নামের এই ব্যক্তি হংকং থেকে একটি পার্সেল নিয়ে পাচার করতে যাচ্ছিলেন। যা দেখে সন্দেহ হয় ইউএস কাস্টমস এবং বোর্ডার প্রোটেকশন এজেন্টসের। তারপরই ব্যাগ খুলতেই চোখ কপালে অফিসারদের।

শুধু তাই নয়, অন্য একটি ব্যাগে মেলে তিনটে অ্যালবুনো সফট শেল কচ্ছপ। এর আগেও একদিন ছয়টি কচ্ছপ সমেত এক ব্যাগ হংকং-এ মেল করেন ফ্রান্সও।
জেরায় ফ্রান্সও জানান, এর আগে প্রায় ২০টি কিং কোবরার একটি ব্যাগ পাঠিয়েছিলেন হংকং-এ। কিন্তু তখন সব সাপগুলোই মারা যায়। যার দরুন প্রায় ২০ বছরের জেল হয়েছিল ফ্রান্সও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news