Breaking News
Home / TRENDING / রাফায়েল নিয়ে রাহুলকে তুলোধোনা, রাজ্যের শাসক দলকেও কটাক্ষ স্মৃতির

রাফায়েল নিয়ে রাহুলকে তুলোধোনা, রাজ্যের শাসক দলকেও কটাক্ষ স্মৃতির

নীল বণিকঃ

কংগ্রেস যতই পালটা সুর চড়াক, রাফায়েল নিয়ে এবার কংগ্রেস সহ বিরোধীদের চেপে ধরতে চাইছে বিজেপি। তাই সোমবার কেন্দ্রীয় নেতারা প্রতিটি রাজ্যে গিয়ে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে।

এ রাজ্যে এসেও রাহুল গান্ধীকে কড়া ভাষায় সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, দেশের সর্ব্বোচ্চ আদালতে রাফায়েল নিয়ে কংগ্রেসের অভিযোগ খারিজ হয়েছে। কংগ্রেস সরকার দেশের নিরাপত্তা বিঘ্নিত করে রাফায়েল নিয়ে রাজনীতি করেছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এমনকি রাফায়ে‌ল ইস্যুতে কংগ্রেস সভাপতিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেন স্মৃতি ইরানি। রাফায়েল ইস্যুতে কংগ্রেসের পাশাপাশি নাম না করে রাজ্যের শাসকদলকেও কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে দলের গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়েও মুখ খোলেন স্মৃতি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে গণতন্ত্রের হাল সবাই দেখতে পাচ্ছে। গণতান্ত্রিক পথে বিজেপিকে মোকাবিলা করতে পারছে না রাজ্যের শাসকদল। তাই আইনের অজুহাত দেখিয়ে বিজেপির রথযাত্রা পণ্ড করতে চাইছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *