নীল বণিক
রাজ্য নেতৃত্বকে জরুরী তলব অমিত শাহের। মঙ্গলবার দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে জরুরী বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গণতন্ত্র বাঁচাও যাত্রা সমেত নির্বাচনের রণকৌশল নিয়ে আগামিকালের বৈঠক বলে দলীয় সূত্রের খবর। দলের সর্বভারতীয় সভাপতি মনে করেন শেষপর্যন্ত যাত্রা না হলে মুখ পুড়বে দলের। আর তাতে ২০১৯ এ রাজ্য বিজেপির যথেষ্ট ক্ষতি হবে বলে মনে করছেন অমিত শাহ। এই অবস্থায় দলকে ফের রাস্তায় নামাতে রাজ্য বিজেপি ও রাজ্যের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। তাছাড়া ২০১৯ এর লড়াইতে ২২টি আসনের কর্মসূচী নিয়েও আলোচনা হবে বলে দলীয় সূত্রের খবর। অমিত শাহ চাইছেন রাজ্যের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে নামুক রাজ্য বিজেপি। বৈঠকে রাজ্য বিজেপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায়। এছাড়াও রাজ্যের চার পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যের সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনান, সূরেশ পূজারি ও সংগঠন সম্পাদক শিবপ্রকাশ এই বৈঠকে উপস্থিত থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news