চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রবীন্দ্রনাথের জুত আবিষ্কারই হোক বা ভুতের রাজার বর দেওয়া জুতই হোক সবটাই কিন্তু বাঙালির জানা । তবে এবার এক আশ্চর্য জুত আবিষ্কার করল চন্দননগরের ছোট্ট ছেলে সৌভিক । চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের নবম শ্রেণির কৃতি ছাত্র সৌভিক শেঠ । বাবা স্বরূপ শেঠ পেশায় ভ্যান চালক । গভীর অর্থাভাবেই দিন কাতে তাদের । কিন্তু সৌভিকের অদম্য ইচ্ছাশক্তিকে হার মানাতে পারেনি অর্থাভাব । ছোট থেকেই বিভিন্ন বৈঞ্জানিক বিষয়ের প্রতি সৌভিকের এক অন্যরকম আগ্রহ কাজ করে । বিভিন্ন সময় লোকের ফেলে দেওয়া জিনিষ কাজে লাগিয়েই সে বানিয়ে ফেলে বিভিন্ন জিনিষ । এর আগে সে বর্জ্য বস্তু কে কাজে লাগিয়ে কলিং বেল তৈরি করেছিল সে । বর্জ্য পদার্থ জ্বালিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তার একটি ডেমো প্রজেক্টও করে সে ৷ এবার দেখা গেল খুদে গবেষকের টেবিলে ছড়ানো নানারকম যন্ত্রপাতি ৷ তার মধ্যে রয়েছে জুতো । হঠাৎ জুতো নিয়ে কী করছে নবম শ্রেণির ছাত্র সৌভিক শেঠ ? এই প্রশ্ন পরিবার সহ সকলেরই । আসলে, সে বানিয়ে ফেলেছে এক আশ্চর্য জুতো, যার নাম স্মার্ট সু ৷ অবাক করার মতোই তার এই অভিনব জুতো ৷ এই জুতো পরে হাঁটতে গেলেই পায়ের চাপে উৎপন্ন হবে বিদ্যুৎ ৷ আর সেই বিদ্যুৎ দিয়ে মোবাইলে চার্জ দেওয়ার পাশাপাশি সমস্ত রকম গ্যাজেটেই চার্জ দেওয়া যাবে । পাশাপাশি করা যাবে জিপিএস ট্র্যাকিংও ৷ জুতোর মধ্যেই লুকিয়ে থাকবে ক্যামেরা, যা দিয়ে পিছু নেওয়া ব্যক্তির চেহারা ধরা পড়বে । তাঁর এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন তাঁর স্কুলের শিক্ষক এবং তাঁর প্রতিবেশী দাদা । তবে তাঁর এই প্রচেস্তার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব । ইচ্ছা থাকলেও দারিদ্রতার কাছে হার মানতে হয়েছে তাকে । সৌভিক চায় তাঁর এই প্রছেস্তাকে সফল করতে কোন জুতোর ব্রান্ড বা কন সংস্থা এগিয়ে আসুক । এবার খুদের এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছে জাপান । ক্ষুদের এরুপ আবিস্কারের জন্যেই তাকে দেকে পাঠিয়েছে জাপানের jaxa গবেষণা কেন্দ্র । আর সেই পথেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news