Breaking News
Home / TRENDING / ঘুমের অভাবে ক্যান্সার ছোটদের! কীভাবে সতর্ক হবেন?

ঘুমের অভাবে ক্যান্সার ছোটদের! কীভাবে সতর্ক হবেন?

নিজস্ব সংবাদদাতাঃ

আপনার শিশুটি কি ঘুমের মধ্যে বার বার জেগে ওঠে? ঘুমের ব্যাঘাত হয় কি? তাহলে এখনই সতর্ক হোন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ‘স্লিপ অ্যাপেনা’ বা ঘুমের ব্যাঘাত জনিত কারণে ছোটদের ক্যানসার অবধি হতে পারে, জানাচ্ছেন গবেষকেরা।

আসলে রাতে আমরা যখন ঘুমোই এবং জেগে উঠে মাঝে মাঝে তখন একটি শরীরিক প্রক্রিয়া চলে। সেক্ষেত্রে যতবার ঘুম ভাঙে তত বার বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। অর্থাৎ শরীর বাধ্য হয়ে ফুসফুসটিকে মাত্রাতিরিক্ত ব্যবহার করে। স্বভাবতই অতিরিক্ত ক্ষয় হয় ফুসফুসের। এর ফলেই লাঙ ক্যানসার অবধি হতে পারে বলে মনে করছে একদল গবেষক চিকিৎসক।

ইউনিভার্সিটি অব বার্সিলোনাতে অন্য প্রাণীর উপরে এই বিষয়ে ইতিমধ্যে একটি মডেল পরীক্ষা করা হয়েছে। তাতে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। ঘুমের ব্যাঘাত জনিত কারণে বিশ্ব জুড়ে ছোটদের মধ্যে ক্যান্সারের প্রবণতা ক্রমশ বাড়ছে। আর ঘুমের ব্যাঘাত জনিত অসুস্থতায় এই মুহূর্তে ভুগছে গোটা পৃথিবীর ১০% শিশু কিশোর। যা থেকে মারত্বক সব রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। হতে পারে টিউমার। যার ভেতর থাকতে ক্যান্সারের বীজ লুকিয়ে থাকে। মূলে কারণ হল ঘুমের মধ্যে বার বার জেগে ওঠায় শরীরে অক্সিজেনের ঘাটতি।

অতি গুরুত্বপূর্ণ এই গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল ‘রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন’-এ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *