Breaking News
Home / TRENDING / গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে! মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের

গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে! মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের

নিজস্ব সংবাদদাতাঃ

মুর্শিদাবাদ: মন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা। রঘুনাথগঞ্জ ১নং ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আজ দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মন্ত্রী নিজের পছন্দ মত পঞ্চায়েত প্রধান এবং উপ-প্রধান নির্বাচন করতে চাইছেন।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নং ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের ২টি ও পঞ্চায়েত সমিতির ১৭টি আসন রয়েছে। ৬ টি পঞ্চায়েতের প্রায় ৯০% শতাংশ সদস্য আজ মন্ত্রী তথা জঙ্গীপুরের  বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। মন্ত্রীর বিরুদ্ধে তারা সৈরাচারী মনভাবের অভিযোগ এনেছেন।

তাঁদের অভিযোগ, মন্ত্রী নিজের ইচ্ছেমতো প্রধান, উপপ্রধান ঠিক করে বোর্ড গঠন করতে চাইছেন। নির্বাচিত কোনও সদস্যের কথা শুনছেন না। এক্ষেত্রে পঞ্চায়েত সদস্যদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই কারণে ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৯০ শতাংশ সদস্য আজ এক হয়ে মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। জঙ্গীপুরে দলীয় কার্যালয়ে মন্ত্রীর বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান।  তাঁদের বক্তব্য, সমস্ত সদস্য নিজেদের সঙ্গে আলোচনা করে প্রধান উপপ্রধান ঠিক করবেন।

এই সুরে সুর মিলিয়েছেন মহকুমা সভাপতি বিকাশ নন্দ ও টাউন সভাপতি মুক্তি প্রসাদ ধর। কয়েক দিন আগে জরুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রথম মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করে ছিলেন। তারপর আবারও ৬টি পঞ্চায়েতের এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠি দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল মুর্শিদাবাদে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *