ওয়েব ডেস্ক:
মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন এক বছরও হয়নি। এর মধ্যেই ফাটল ধরল দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে মহাসমারহে চালু হয় ঝা-চকচকে স্কাইওয়াক।
জানা গিয়েছে বুধবার দুপুরে ফাটলটি প্রথম চোখে পড়ে। আপাতত ওই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একদিক দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলেও খবর। উল্লেখ্য, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির দর্শনের জন্য প্রত্যেক দিন অসংখ্য মানুষ স্কাইওয়াক ব্যবহার করে থাকেন। এছাড়া স্কাইওয়াকের মাঝ বরাবর রয়েছে একাধিক দোকানও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news