Breaking News
Home / TRENDING / আইনজীবী-পুরকর্মী সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া আদালত, জানুন বিস্তারিত

আইনজীবী-পুরকর্মী সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া আদালত, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

বুধবার দুপুরে রণক্ষেত্রে হয়ে উঠল হাওড়া আদালত চত্বর। একটি স্কুটার পার্কিং-কে কেন্দ্র করে এদিন আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বচসা থেকে হাতাহাতি, তারপর দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। নামাতে হয় র‍্যাফ। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে বলে খবর।

আইনজীবীদের অভিযোগ, হাওড়া আদালতের সেরেস্তায় ভাঙচুর চালিয়েছে পুরসভার কর্মীরা। তবে ঝামেল বাধে পার্কিং নিয়েই। এক আইনজীবীর একটি স্কুটার পার্কিং করা নিয়ে সমস্যার সূত্রপাত। আইনজীবীদের অভিযোগ স্কুটার পার্কিং করলে পুরকর্মীরা ওই আইনজীবীকে মারধর করে।  দুপক্ষের সংঘর্ষে পুরকর্মীদের কেউ কেউ এবং বেশ কয়েকজন আইনজীবীও গুরুতর আহত হন বলে খবর।

বর্তমানে পুরসভা চত্বর ঘিরে রেখেছে পুলিশ। এদিকে ঘটনার জেরে রাস্তা অবরোধ করে আইনজীবীদের একাংশ। এইসঙ্গে বন্ধ হয়ে যায় হাওড়া আদালতের সমস্ত কাজ। ঘটনায় থমথমে গোটা এলাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *