নিজস্ব সংবাদদাতা:
ভোটের মধ্যে রাজারহাটে অস্ত্র সহ গ্রেফতার এক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। নাম তাফিজুল শেখ। বাড়ি ডোমকল থানা এলাকায়। তাফিজুলকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজই ধৃতকে বারাসাত কোর্টে তোলা হয়েছে।
জানা গিয়েছে গতকাল গভীর রাতে রাজারহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকার কামারবাড়ি মোড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়।পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে এই ব্যক্তি রাজারহাটের মাঝেরহাইট এলাকায় কয়েক বছর ধরে বাড়ি ভাড়া করে ছিল। সেখানে রাজমিস্ত্রির কাজ করত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news