চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ঋণ খেলাপিতে অভিযুক্তদের ঋণ মুকুব নিয়ে রাহুল গাঁধী (Rahul Gandhi) সহ শীর্ষনেতাদের আক্রমণের পর মঙ্গলবার গভীর রাতে তার জবাব দিল কেন্দ্রীয় সরকার।প্রাক্তন কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল, ব্যাঙ্ক জালিয়াতদের তালিকায় মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মাল্যর মতো বিজেপির বন্ধুরা রয়েছেন। তাই কেন্দ্রীয় সরকার তাঁদের ঋণ মকুব করে দিয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লেখেন, “কারও ঋণ মকুব করেনি সরকার। কোনও সংস্থা চারবছর ঋণ পরিশোধ না করলে জালিয়াতির তালিকায় তাদের নাম ওঠে। এটা স্বাভাবিক নিয়ম।” নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) আরও লিখেছেন, “কারও ঋণ মকুব করেনি সরকার। কোনও সংস্থা চারবছর ঋণ পরিশোধ না করলে জালিয়াতির তালিকায় তাদের নাম ওঠে। এটা স্বাভাবিক নিয়ম।”
It is @PMO @narendramodi government which is pursuing these wilful defaulters.9967 recovery suits, 3515 FIRs, invoking Fugitive Amendment Act in cases are on now. Total value of attachment & seizures in the cases of Nirav Modi, Mehul Choksi and Vijay Mallya : Rs 18332.7 Crore.
— Nirmala Sitharaman (@nsitharaman) April 28, 2020
২০০৯-১০ অর্থবর্ষ থেকে ২০১৩-১৪ অর্থবর্ষ পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় ইউপিএ জমানায় কত টাকা ঋণ মকুব করা হয়েছিল তারও উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমনের অভিযোগ, ওই সময়ে এক লক্ষ ৪৫ হাজার ২২৬ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছিল। রাহুলের উদ্দেশে কটাক্ষ করে নির্মলা লেখেন, “ঋণ মকুব কী হয়েছিল না হয়েছিল সে ব্যাপারে রাহুল গাঁধি নিশ্চয়ই মনমোহন সিংহেয়ের সঙ্গে আলোচনা করবেন!” একটি টুইটে অর্থমন্ত্রী জানিয়েছেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সচিবালয়। তাদের মোট ৯,৯৬৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৫১৫টি এফআইআর করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার ১৮৩৩২.৭ কোটি উদ্ধার করতে সফল হয়েছে।
মঙ্গলবার বেশি রাতে রাহুল তথা কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাতে উপর্যুপুরি ১৩টি টুইট করেন অর্থমন্ত্রী। সেখানেই সরকারের অবস্থান স্পষ্ট করেছেন, “রিজার্ভ ব্যাঙ্কের ওই তালিকা নিয়ে নির্লজ্জ কায়দায় মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস।” প্রসঙ্গত, সমাজকর্মী সাকেত গোখলে তথ্য জানার অধিকার আইন বা আরটিআই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের কাছে ঋণখেলাপিদের নাম জানতে চেয়েছিলেন। তার জবাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ জনের নামের তালিকা প্রকাশ করে। সেই তালিকা প্রকাশের পরেই সরব হন রাহুল গাঁধী। এমন আক্রমণের জবাবে টুইট করে নির্মলা সীতারমণ লেখেন, “সামর্থ্য থাকা সত্ত্বেও যাঁরা ঋণ পরিশোধ করছেন না বা এক সংস্থার টাকা অন্য সংস্থায় সরিয়ে ফেলছেন তাঁদের ঋণ খেলাপির তালিকায় আনা হয়েছে। এর মানে এই নয় যে সরকার ঋণ মকুব করে দিয়েছে।” তিনি আরও লিখেছেন “রাহুল গাঁধী এবং রণদীপ সিং সুরজেওয়ালা টিপিক্যাল কংগ্রেসী কায়দায় সাধারণ একটা বিষয়কে মুখরোচক করে মানুষের সামনে আনতে চাইছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news