Breaking News
Home / TRENDING / ৬ কোটি ব্যয়ে সিঙ্গুর সৌধের নকশায় শিলমোহর মমতার

৬ কোটি ব্যয়ে সিঙ্গুর সৌধের নকশায় শিলমোহর মমতার

ওয়েব ডেস্ক:

৬ কোটির সৌধ হবে সিঙ্গুরে। সেই সিঙ্গুরে, যেখানকার জমি আন্দোলন মমতাকে মহাকরণে পৌঁছনোর রাস্তা করে দিয়েছিল।অনেক আগেই সেই আন্দোলনের কথা মাথায় রেখে ‘সিঙ্গুর সৌধ’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ‍্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিঙ্গুরের সিংহের ভেড়িতে তৈরি হতে চলেছে সেই স্মৃতি সৌধ। ২০১৬ সালে সৌধ-এর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলে স্মারক তৈরির নকশায় শিলমোহর দেন।

সৌধটির জন্য ইতিমধ্যে সিংহের ভেড়ির এক একর জমি চিহ্নিত হয়েছে। ছ’ কোটি টাকা ব্যয়ে হবে সৌধ তৈরিতে। যার জন্য টেন্ডার ডেকেছে রাজ্য পূর্ত দফতরের ‘হুগলি ডিভিশন’। সূত্রের খবর, ৪০ ফুট উচ্চতার সৌধটির চারপাশে থাকবে একটি পার্ক। মূল সৌধের উচ্চতা হবে ২৫ থেকে ৩০ ফুট। ৩০০ দিনের মধ্যে শেষ করা সৌধ নির্মাণের কাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *