ওয়েব ডেস্ক:
অজয় নদে চোলাইয়ের বান। নদটি শুকিয়ে যেতে পারে কিন্তু সেখানে অপরাধ চক্র ডানা মেলে বসেছে কিনা। অজয় নদে এল বান যখন স্মৃতি, বরং নদীর চর এখন চোলাই কারবারিদের স্বর্গরাজ্য। পূর্ববর্ধমানের ভেদিয়া থেকে অজয়ের পাড় ধরে হাঁটলেই দেখা যায় একের পর এক মদের ভাটি। এতদিন বেশ চলছিল কারবার। মজায় ছিলেন কারবারিরাও। অশান্তি ডেকে আনল শান্তিপুর। যার জেরে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ শুরু করে ধরপাকড়, ভাঙা পড়তে শুরু করেছে বহু চোলাইয়ের ভাটি।

এবার অভিযানে নেমে পূর্ববর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ ৬ চোলাই কারবারিকে গ্রেফতার করল। বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী আউসগ্রাম থানার বীলসণ্ডা গ্রামের কাছে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫০ টিন চোলাই তৈরির উপকরণ নষ্ট করে পুলিশ।
হয়তো শান্তিপুর কাণ্ড এবং তারপর একাধিক প্রশাসনিক বৈঠকে ও সভায় মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই এখন জেলায় জেলায় সক্রিয় হয়েছে প্রশাসন। সব মিলিয়ে অজয় নদের জন্যও ভালো হল পরিস্থিতি। কারণ একদিকে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, অন্যদিকে চোলাই কারবারিদের দাপাদাপি। অজয়ের হাল বেহাল করে ছেড়েছিল এরা। এখন দেখার প্রশাসনের এমন উদ্যোগ কতদিন বজায় থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news