ওয়েব ডেস্ক:
সাহিত্য আকাদেমি সঞ্জীবের। সঞ্জীব চট্টোপাধ্যায় পাচ্ছেন ২০১৮ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গদ্য সাহিত্যিক সঞ্জীবকে এই সম্মান দেওয়া হচ্ছে তাঁর সাম্প্রতিক উপন্যাস ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ বইয়ের জন্য।শ্রীকৃষ্ণের জীবনের শেষ কয়েক দিনের ঘটনা অবলম্বনে এই বই লেখা হয়েছিল।

ইংরেজি, হিন্দি, মণিপুরি, পাঞ্জাবী সহ ভারতের ২৪ টি ভাষার লেখকদের সঙ্গে সঞ্জীব চট্টোপাধ্যায় এই পুরস্কার পেলেন। বৃহস্পতিবার দুপুরে সাহিত্য আকাদেমি মারফৎ এই সংবাদ প্রকাশ্যে আসতেই খুশিতে মেতে ওঠে বাংলার শিল্প-সাহিত্য মহল। লেখক নিজেও এই ঐতিহ্যশালী পুরস্কারের জন্য মনোনীত হয়ে আপ্লুত। যদিও তাঁর সহ লেখক সাহিত্যিকদের মত— এই পুরস্কার ‘লোটা কম্বল’-এর লেখকের অনেক আগেই পাওয়া উচিত ছিল।
সঞ্জীবের আগে বাংলা থেকে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুবোধ সরকার সরকার সহ আরও অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news