নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
সোমবার রাত দশটা নাগাদ শিলিগুড়ির কোর্ট মোড় সংলগ্ন বাগরাকোট বাসস্যান্ডে গুলির শব্দে এলাকায় উত্তেজনা ছড়ায়।
প্রথম বার অনুষ্ঠান বাড়ির আতসবাজি বলে উড়িয়ে দিলেও পরপর কয়েকবার গুলির শব্দে বাড়ি থেকে বেড়িয়ে আসেন স্থানীয়েরা। জানা গিয়েছে, কয়েকজন এক যুবককে বন্দুক হাতে ছুটতে দেখেন। মহুর্তের মধ্যে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আশে শিলিগুড়ি থানার পুলিশ। বাড়তি ফোর্স দিয়ে এলাকাজুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। তবে কাউকেই শেষ পর্যন্ত রিভালবার সমেত খুঁজে পায় নি তারা। তবুও রাতভর ছিল পুলিশি টহলদারি। পুলিশি মতে গুলি চলার কোন প্রমাণ পাওয়া যায়নি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা এখনও কার্যত থমথমেই রয়েছে। স্থানীয় সুত্রে খবর, হিন্দি সিনেমার মতই এলাকা দখলের লড়াইয়ে বাগরাকোট অঞ্চলের দুই গ্যাঙ্গের মধ্যে প্রায়শই বিরোধ লেগে থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news