নিজস্ব সংবাদদাতাঃ
পাক অধিকৃত কাশ্মীরের একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে চড়াও হল সে দেশের পুলিশ। নির্মম লাঠিচার্জ করা হয় মিছিলে যোগ দেওয়া অসংখ্য মানুষের উপরে। যাদের অনেকেই এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ অধিবাসীরা নিজেদের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ একটি মিছিল করে। তাদের বক্তব্য, গত সাত দশক ধরে অন্যায় শাসন চালানো হচ্ছে তাদের অঞ্চলে।
লাঠিচার্জ ছাড়াও টিয়ার গ্যাস ছোড়া হয় মিছিল ছত্রভঙ্গ করতে। মিছিলের উপর পুলিশি অত্যাচারের ছবি বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসতেই নিন্দা শুরু হয় সর্বস্তরে। এই ঘটনা অবশ্য নতুন না। এই অঞ্চলের মানুষ যে কোনও বিষয়ে মুখ খুললেই তাদের উপর নির্মম হয়ে ওঠে প্রশাসন। যদিও পাক অধিকৃত কাশ্মীরের জনতার একটি অংশ যে শাসকের বিরুদ্ধে চলে যাচ্ছে ক্রমশ, সে কথা ইসলামাবাদ সবচেয়ে বেশি জানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news