নিজস্ব সংবাদদাতাঃ
নিয়মিত গাঁজা সেবনকারী মায়ের দুধ বিষ নয় তো! কী বলছেন গবেষকরা? যদিও মারিজুয়ানা গ্রহণ এখন পৃথিবীর বহু দেশেই আর বেআইনি নয়। তাছাড়া যে সব দেশে মারিজুয়ানা কিংবা স্বদেশি গাঁজা নিষিদ্ধ সেখানেও যেভাবেই হোক তা গ্রহণ করে থাকে অসংখ্য পুরুষ ও নারী।
এখন সমস্যা দেখা দিয়েছে মারিজুয়ানা গ্রহণ করা মায়ের দুধ নিয়ে। দেখা যাচ্ছে যে সব মায়েরা নিয়মিত বা অনিয়মিত মারিজুয়ানা নিয়ে থাকেন তাদের মাতৃদুগ্ধে মারিজুয়ানার বেশ কিছু প্রভাব থেকে যাচ্ছে, যা পান করছে শিশু সন্তানেরা। অর্থাৎ মারিজুয়ানা নেওয়া মায়ের শরীর থেকে মাতৃদুগ্ধ মারফৎ সন্তানের শরীরে যাচ্ছে মারিজুয়ানার বেশ কিছু ‘গুণ’। এর ফলে শিশুটির নার্ভাস সিস্টেমে খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন চিকিৎসাবিজ্ঞানীরা।
মারাজুয়ানা নেয় এরকম ৫০জন মায়েদের উপর একটি সমীক্ষা করেছেন গবেষকেরা। তারা দেখেছেন এই মায়েদের দুধে মারিজুয়ানার গুণাগুণ থেকে যাচ্ছে। যেমন, টিএইচএস নামক মারিজুয়ানার একটি রাষয়নিক মায়েদের দুধ থেকে যাচ্ছে। ৬৩% মায়ের দুধে রয়ে যাচ্ছে সাইকোঅ্যাকটিভ প্রভাব। ইতিমধ্যে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স জানিয়েছে, গর্ভবতী অবস্থায় এবং শিশু সন্তান যতদিন মায়ের দুধ খাওয়ার মতো ছোট ততদিন যেন মায়েরা মারিজুয়ানা না নেন।
যদিও গবেষকদের দাবি, বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। কারণ ঠিক কী কী খারাপ ফল হতে পারে তা এখনও অপরিস্কার। তাছাড়া মাতৃদুগ্ধ শিশুদের জন্য অপরিহার্য একটি খাদ্য। তা পান করতে বারণ করাও সাধারণ ভাবে কঠিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news