নিজস্ব সংবাদদাতাঃ
আপনার বুকে হালকা ব্যথা হল। এবং থেমেও গেল। আপনি ভাবলেন গ্যাসের ব্যথা। আপনি জানলেন একটি মাইনর হার্ট অ্যাটাক হয়ে গেল আপনার। কিংবা ধরুন, বুকের মাঝখানে চাপ চাপ। এবার ভাবলেন, বাড়তি খাওয়া দাওয়ার জন্য এমন মনে হচ্ছে। আসলে নিঃশব্দে ছোট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল আপনার। কী? অবাক হচ্ছেন? এমনই জানা যাচ্ছে একদল চিকিৎসকের সাম্প্রতিক গবেষণায়।
এই ঘটনার নাম সাইলেন্ট হার্ট অ্যাটাক। নিঃশব্দে হৃদরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভুল ভাবছে। ফলে চিকিৎসা হচ্ছে না। কিন্তু সমস্যাটা এরপরে। কারণ চিকিৎসা না হওয়ার ছোট ঘটনা বড় হচ্ছে। পরবর্তী অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে কয়েক গুণ। তাছাড়া অল্প হলেও ব্লকেজ থেকে যাচ্ছে। এর কিছুদিন পর সেই রোগীরই হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। তখন চিকিৎসার সুযোগটুকু দিচ্ছেন না অনেকে।
গবেষকদের মতে ৪৫% হার্ট অ্যাটাকের ঘটনাই সাইলেন্ট হার্ট অ্যাটাক। রোগী যার খবর রাখেন না। পাশপাশি জানা গিয়েছে ২৫% হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে থাকে বছর ৪০ বয়সের মধ্যে। এর পেছনে রয়েছে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, ঠিক মতো ঘুম না হওয়া, ধূমপান ও মদ্যপান করা ইত্যাদি। পাশাপাশি উচ্চতা অনুযায়ী অতিরিক্ত ওজনও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়। যার অন্যতম কারণ জাঙ্কফুড খাওয়া। চিনি ও নুন বেশি খাওয়ার ফলেও বেড়ে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। কিন্তু মৃত্যুর নিঃশব্দ হানা থেকে বাঁচবেন কী করে?
উপায় আছে। এর জন্য নিয়মিত স্বাস্থপরীক্ষা করা জরুরি। পাশাপাশি উচ্চ রক্তচাপ, শরীরের সুগারের ও কোলেস্টেরলের মাত্রা যাত্রা বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে বুকে হালকা ব্যথা হলেও একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। ভালো থাকুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news