Breaking News
Home / TRENDING / নেতা নয় অভিনেতা, বাম রাজ্য সম্মেলনের উদ্বোধক প্রকাশ রাজ

নেতা নয় অভিনেতা, বাম রাজ্য সম্মেলনের উদ্বোধক প্রকাশ রাজ

নিজস্ব সংবাদদাতা:

নেতা ছেড়ে অভিনেতাকে ধরল বামেরা। ডানকুনিতে ডিওয়াইএফআই-এর ১৮ তম রাজ্য সম্মেলন উদ্বোধন করলেন সাউথ ও বলিউডের বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। আজ থেকে আগামী তিন দিন ধরে চলবে ডিওয়াইএফআই-এর সম্মেলন।

সম্মলনের শেষ দিন উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ডিওয়াইএফআই-এর নেতানেত্রীরা। বলিউডের বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ যে সম্মেলন উদ্বোধন করলেন। রাজ্য রাজনীতিতে অনেক অভিনেতা দেখা গেলেও বামপন্থী রাজনীতিতে এই প্রথম কোনও বলিউড অভিনেতাকে দেখা গেল, যিনি দলের সম্মেলনের উদ্বোধন করলেন।

প্রাক্তন হুগলী জেলা সভাপতি সুদর্শন রায়চৌধুরী বলেন প্রকাশ বামপন্থী মানুষ তাই এসেছেন। অপরপক্ষে হুগলী জেলা বিজেপি সভাপতি সুমন ঘোষের মতে, পায়ের তলায় মাটি নেই তাই বলিউড থেকে নায়ক নায়িকা এনে ভিড় বাড়াচ্ছে এরা। এইভাবে পার্টি চলবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *