নীল বণিক :
বামফ্রন্টে কারাট- ইয়েচুরি সংঘাত আরও প্রকাশ্যে চলে এল। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে চাইলেন সীতারাম ইয়েচুরি। যদিও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর কারাটপন্থীদের কাছে ভোটে হেরে এই সিদ্ধান্ত নেন তিনি। জানা গিয়েছে, ৩ দিনের চলা কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। সীতারাম ইয়েচুরি লবির খসড়া প্রস্তাবে ছিল, বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা করা যেতে পারে। অন্যদিকে কারাটপন্থীদের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। বরং খুব বেশি হলে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে মিলে আন্দোলন করা যেতে পারে। দুই গোষ্ঠীর খসড়া প্রস্তাব নিয়ে কোনও ঐক্যমত্যে আসতে পারেনি দল। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌছতে ভোটাভুটিতে যেতে হয়। তারপরই এই সিদ্ধান্ত নেন ইয়েচুরি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news