Breaking News
Home / TRENDING / “দিল্লির ফলাফলে তৃণমূলে উচ্ছাস কেন ?” কটাক্ষ দিলীপ ঘোষের

“দিল্লির ফলাফলে তৃণমূলে উচ্ছাস কেন ?” কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির ফলাফল নিয়ে তৃণমূল উচ্ছাস দেখাচ্ছে কোন মুখে ? তাদের তো নিজেদেরই দিল্লিতে কোনও অস্তিত্বই নেই !! শনিবার আইসিসিআর- এ দলীয় কর্মীদের এক বৈঠকে জানালেন তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দিল্লিতে বিজেপির হার নিয়ে যাঁরা কটাক্ষ করছেন তারা কি করেছেন ? কংগ্রেসের তো জামানত জব্দ হয়েছে। সিপিএম নোটার থেকে কম ভোট পেয়েছে। তারা আবার বিজেপির হার নিয়ে এরাজ্যে সমালোচনা করছে। দিল্লির ভোটের ফলাফল এরাজ্যে প্রভাব পরবে না বলে এদিন জানান দিলীপ ঘোষ।

আসন্ন পুরভোট নিয়ে এই বৈঠকে তিনি বলেন, মানুষ এরাজ্যে পরিবর্তন চাইছে। তাঁরা বিজেপিকেই ভরসা করছেন। দলীয় নেতাদের পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেন আপনারা মানুষের আস্থাভাজন হোন। তাহলেই মানুষ এরাজ্যে বিজেপিকেই ভোট দেবে। এরপরেই রাজ্যের অনুপ্রবেশ নিয়ে ফের রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন বাংলায় প্রতিদিন অনুপ্রবেশ হচ্ছে। আর তাতে রাজ্য সরকার মদত দিচ্ছে । তবে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই এই ঘটনার পরিবর্তন হবে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি।

এদিনের দলের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতিয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ সহ প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *